
অসম্মানজনক পরিস্থিতি এড়াতে দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বেগম জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙে দিন। আর তা যদি না করেন, তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন, সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনার মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।’
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধনের আয়োজন করে।
দুদু বলেন, বাংলাদেশে ভয়ংকর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সংকট কেটে যাবে।
সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই দেশবাসী কখনো স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথা নত করে না। পাকিস্তান আমলেও করেনি। বাংলাদেশ আমলেও করেনি। ভবিষ্যতেও করবে না।

ঈশ্বরদী সরকারি কলেজেও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে প্রায় দুই দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বড় ধরনের প্রত্যাশার মুখে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে এমন মত দিয়ে ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের...
১৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কার হওয়া বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দলের একজন যুগ্ম আহ্বায়ক বিষয়টি জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে হওয়া গুমের সঙ্গে জড়িত অনেকে এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে দাবি করেছেন জামায়াতের এমপি (ঢাকা-১৪) মীর আহমাদ বিন কাসেম আরমান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
১৭ ঘণ্টা আগে