Ajker Patrika

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২৩: ৪৩
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া গিয়েছিলেন মির্জা আব্বাস। দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল।

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। পরে চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে আবারও মালয়েশিয়ায় যান।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে চেতন হারান মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরবর্তী সময়ে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা চলে তাঁর। এরপর তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা ও ফলোআপ শেষে তিনি দেশে ফিরলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত