চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা এখনো শাহবাগে অবস্থান করছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চাকরিতে বয়সসীমা ৩৫ করা, আমরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছি। সংসদে অনেকবার এ নিয়ে কথা হয়েছে, কিন্তু সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হয়নি। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি।’
উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়েছেন আন্দোলনকরীরা।

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেটসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাশিরুল ইসলাম বশির রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক। বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাশিরুলকে আটক করে।
৬ মিনিট আগে
অর্জুন ধর হীরা একসময় মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করতেন। তখন একই এলাকার শিপুল আক্তারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালে আদালতের মাধ্যমে অ্যাফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্জুন। এ সময় তিনি নিজের নাম মো. হীরা মিয়া রাখেন। এরপর মুসলিম রীতিতে শিপুলকে বিয়ে করেন।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ থেকে ভাওয়ালপাড়া অভিমুখী সড়কের আরসিসিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নবকিরণ ক্লাবেরও উদ্বোধন করা হয়।
৪২ মিনিট আগে
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মাছুম আহমদ যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে তিনি কয়েকবার দেশে এসেছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে। নিহতের দুই ভাই ও দুই বোনও পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন।
১ ঘণ্টা আগে