
টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিকে শেষ না বললেও এই সংস্করণে তাঁর আর ফেরার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ওয়ানডেতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচই খেলেছেন। তবে মাহমুদউল্লাহর ব্যাট সেভাবে হাসেনি।
অবশ্য মাহমুদউল্লাহর ব্যাট নিয়মিত হাসছে না বেশ কিছুদিন ধরে। বয়স ৩৭ ছাড়িয়ে গেছেন। ফিল্ডিংয়ে সেটার ছাপ স্পষ্ট। বিসিবির নির্বাচকদের ভাবনায় তাই মাহমুদউল্লাহর বিকল্প তৈরি। এ জন্য আগামীকাল থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই মাহমুদউল্লাহ। এই সিরিজে ওই পজিশনে ইয়াসির আলী রাব্বি-তৌহিদ হৃদয়দের বাজিয়ে দেখা হবে।
আয়ারল্যান্ড সিরিজের দলে না থাকলেও মাহমুদউল্লাহ অতীত হয়ে যাননি বলে মনে করেন চণ্ডিকা হাথুরুসিংহে। আগামীকাল ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে কথা বলেছেন। মাহমুদউল্লাহ তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন কি না—এই প্রশ্নে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি মনে করি না সে অতীত হয়ে গেছে। আমরা যেটা করতে চাইছি, বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়দের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে। আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি, কোনো দায়িত্বের জন্য এমন। ওই সুযোগটা আমরা নিতে চাই। বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। রিয়াদ এখনো আছে।’
ধারণা করা হচ্ছিল, আয়ারল্যান্ড সিরিজে যাঁদের সুযোগ দেওয়া হয়েছে, তাঁরা ভালো করলে মাহমুদউল্লাহর দলে ঢোকা আরও সংকুচিত হয়ে আসবে। তবে ব্যাপারটাকে এভাবে দেখছেন না হাথুরু। এ ক্ষেত্রে মাহমুদউল্লাহর অভিজ্ঞতার কথাও তুলে ধরলেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া এই কোচ, ‘উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাইছেন এটা খুঁজতে, আমরা রিয়াদকে নিয়ে কী ভাবছি। রিয়াদ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়দেরও আন্তর্জাতিক ক্রিকেটে পরখ করে দেখতে। এটা শুধু স্কিলের ব্যাপার না, এটা ছেলেদের মানসিক দৃঢ়তা দেখার ব্যাপারও আছে। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ। এখনো অনেক ম্যাচ বাকি আছে।’

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১২ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে