নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দলে নেই এই অলরাউন্ডার। কয়েক মাস বাদেই ভারতে বিশ্বকাপ। এর আগেই দলের অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজগুলোতে না রাখায় একটা প্রশ্নের গুঞ্জন উঠেছে, তবে কি মাহমুদউল্লাহকে সামনের বিশ্বকাপে রাখা হচ্ছে না?
আজ মিরপুরে এর উত্তরই নিজের মতো করে দিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশি কোচদের তিন দিনের ওয়ার্কশপের প্রথম দিন শেষে তিনি দুপুরে সাংবাদিকদের বললেন, ‘সত্যি কথা বলতে, আমি ন্যাশনাল সেটআপে একদমই নেই। দল নির্বাচনে কী হচ্ছে না হচ্ছে আমি জানতেও চাই না। শুধু মিডিয়ায় দেখি কী হচ্ছে না হচ্ছে। রিয়াদ অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশ দলের অনেক পারফরম্যান্সের সাক্ষী। যদি আমি সত্যি বলি, রিয়াদ এখান জাতীয় দলে নেই, এভাবে যদি বলি—আমি যেভাবে দেখছি ওভাবে রিয়াদকে বিশ্বকাপে দেখছি না।’
সুজন মনে করেন, মাহমুদউল্লাহকে বিশ্বকাপের জন্য যদি চিন্তা করা হতো, আয়ারল্যান্ডের বিপক্ষে এ দুই সিরিজে তাঁকে রাখা হতো। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যদি রিয়াদকে বিশ্বকাপে দেখতাম, তাহলে এ সিরিজগুলোতে সে থাকত। বিশ্বকাপের তো আর বেশি দিন নেই। হয়তো হৃদয় (তাওহীদ) ভালো করছে, আফিফও (হোসেন) দলের বাইরে আছে, মুশফিক (মুশফিকুর রহিম) ভালো করছে, সে (রিয়াদ) ওভাবে নেই। (ডিপিএল) সুপার লিগের ম্যাচগুলোয় রিয়াদ কীভাবে নিজেকে মেলে ধরে সেটাও একটা দেখার বিষয়।’
৬-৭ নম্বর পজিশনে ব্যাটিং করা সব সময়ই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। অনেক সময় ম্যাচের চাপ এসে পড়ে ওই ব্যাটারদের ওপর। রিয়াদ অধিকাংশ ম্যাচে ওসব জায়গায় ব্যাটিং করেছেন। সুজন বললেন, ‘রিয়াদ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করেছে, যেখানে আপনি হিরো হতে পারেন, জিরো হতে পারেন। রিয়াদ দুটোর স্বাদই পেয়েছে। রিয়াদের অনেকগুলো ম্যাচ আছে, যেগুলো সে একাই বাংলাদেশকে জিতিয়েছে। সব মিলিয়ে আমার কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে রিয়াদকে আমাদের কতটুকু দরকার তা বুঝতে হবে। ওর জায়গায় যারা খেলেছে তাদের পারফরম্যান্স করতে পারছে কি না। দল যদি সন্তুষ্ট থাকে তাহলে তো রিয়াদের সুযোগ কম থাকবে, যদি আমি সত্যি বলি।’
তিনি আরও বলেন, ‘আর না হলে রিয়াদ তো আছেই, অভিজ্ঞ ক্রিকেটার। ফিরলেই সে পারফর্ম করতে পারবে, সেটা আমরা বিশ্বাস করি। সময়তো আছেই। রিয়াদ বের হয়ে গেছে তা না। বিশ্বকাপের আগে হঠাৎ করে ডাকলে সেটা ভুল হবে। তাকে আরও সিরিজ দিতে হবে। যদি সেই চিন্তাভাবনা থাকে, ম্যাচ দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেটের মধ্যে আকাশ-পাতাল তফাত, তা আমরা সবাই জানি। দেখা যাক কী হয় আসলে, চিন্তা করে কী।’

কানাডা নকআউট নিশ্চিত করেছে আগেই। তবে তাদের সামনেও ছিল নতুন লক্ষ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচ ঘরের মাঠে খেলা। কিন্তু ভ্যাঙ্কুভারের তাদের ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সিয়াটলে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট
২০ মিনিট আগে
হলুদ জার্সি আর সাদা শর্টস পরে আজ আলিসন, মার্কিনিওসদের পাশে নেইমারকে শুরু থেকে দেখার আক্ষেপ থাকলেও, মাঠের বাইরে থাকা ভক্তরা এখন প্রহর গুনছেন—কখন বদলি হিসেবে মাঠে নামবেন তাদের প্রিয় ‘নাম্বার টেন’।
১ ঘণ্টা আগে
গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো?...
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতেই হবে—ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমন বাস্তবতাই যেন সামনে তুলে ধরলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। জয় না পেলেও তাঁর বিশ্বাস, এই ম্যাচ ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে। বোস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের...
২ ঘণ্টা আগে