
চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে আজাদুর রহমান (৩০) নামের এক নৈশ প্রহরীকে খুন করা হয়েছে। আজ রোববার ভোরে নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে ছুরিকাঘাতে আহত আজাদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ এখন হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আজাদের ভাতিজা পরিচয়দানকারী হুমায়ুন কবির বলেন, কথাকাটাকাটির জেরে এক যুবক মোবাইলে ফয়সালকে ডেকে নেয়। এ সময় বিষয়টা মিটমাট হয়ে যায়। কিন্তু ভোরে সবাই মিলে আজাদের ওপর হামলা চালায়। আজাদ হালিশহর নয়াবাজার এলাকার নাজিরবাড়ির বাসিন্দা। তাঁর দুটি সন্তান রয়েছে।
ঘটনার বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজাদের ভাই নগরীর বৌবাজার (নয়াবাজারের পার্শ্ববর্তী) এলাকার একটি খালি জায়গার (বাউন্ডারি দেয়া) কেয়ারটেকার। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই জায়গার গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে প্রস্রাব করতে গেলে আজাদের ভাই বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনাটি হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। কিছুক্ষণ পর আজাদও ঘটনাস্থলে যান। একপর্যায়ে কেয়ারটেকার ও তাঁর ভাই আজাদকে তাঁরা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
ওসি আরও বলেন, আজ রোববার ভোরে আজাদ নাশতা আনতে বাড়ি থেকে বের হন। নয়াবাজার বিশ্বরোডের মুখে তাঁকে একা পেয়ে কয়েকজন ঘিরে ধরে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পাহাড়তলী থানার ওসি বলেন, হত্যাকাণ্ডে ছয়-সাতজন অংশ নেয়। যারা আগের রাতে প্রস্রাব করা নিয়ে হাঙ্গামায় লিপ্ত ছিল। তাদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আজকের পত্রিকাকে ওসি আরও বলেন, ‘মৃত্যুর আগে আজাদ তাঁর হত্যাকারী হিসেবে ওসমান ও রাজু নামের দুজনকে দায়ী করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৬ মিনিট আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
২ ঘণ্টা আগে
নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব।
২ ঘণ্টা আগে