দেশে আবার বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৩। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৯ জন। চলতি বছরে রোগটিতে মৃত্যু হয়েছে ১১ জনের।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬, মৃত্যু হয় ৬ জনের। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হয় ১৬৬ জন এবং মৃত্যু হয় ৩ জনের। মার্চে আক্রান্ত হয় ১১১ জন। এপ্রিল মাসে ১৪৩ জন আক্রান্ত হয় এবং দুজনের মৃত্যু হয়। তবে মে মাসের প্রথম সপ্তাহে হাসপাতাল ভর্তি হয়েছে ১৩৭ জন।
ডেঙ্গু সংক্রমণের উর্ধ্বমূখী প্রবণতায় শঙ্কা প্রকাশ করে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া চলতি বছরের মৌসুম-পূর্ববর্তী ডেঙ্গুবিষয়ক জরিপের ফলাফলে এ বছর ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বাড়বে বলে প্রতীয়মান হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।
২ মিনিট আগে
বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৮ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৮ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
৮ ঘণ্টা আগে