সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাচ্ছে ইসরায়েল। আগামী মাসে এই ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২০২০ সালে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আগে সমাধান হওয়া উচিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সে অর্থে সম্পর্ক উন্নয়ন করেনি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থানের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা আরও কমে যায়।
নেতানিয়াহুর পূর্বসূরি ইয়ার লাপিদ গত ১০ মার্চ বলেছিলেন, গত বছর প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের বিষয়ে সৌদির সম্মতি পেয়েছেন। এক মার্কিন কর্মকর্তাও গত বছরের জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি মক্কায় আসন্ন জুন-আগস্টে হজযাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে। কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী যে সৌদি আরবের সঙ্গে শান্তি কর্মসূচি এগিয়ে নিতে পারব।’
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের লাখ লাখ মুসল্লি সৌদি আরব যান। ইসরায়েল এবং ফিলিস্তিন থেকেও বিপুলসংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় তাদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।
হজ সম্পর্কিত আরও পড়ুন:

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৭ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৭ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
৮ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
৮ ঘণ্টা আগে