হজে পাঠানোর নামে সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণা করছে শক্তিশালী একটি প্রতারক চক্র। নিজেদের কোনো বৈধ হজ এজেন্সি না থাকলেও তারা বিভিন্ন কাফেলা বা গ্রুপ তৈরি করে নিরীহ মুসল্লিদের কাছ থেকে অর্থ আদায় করছে। প্রতারণার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরেও এসেছে। এ জন্য হজে যেতে লাইসেন্সবিহীন কোনো এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
আজ রোববার লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/কাফেলা নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।
এতে বলা হয়, হজযাত্রী ও হজ এজেন্সিসহ হজ সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ও ওমরাহ লাইসেন্স নেই এমন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরাহ যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে হজযাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে (www.hajj.gov.bd) নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদন করে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
হজে নেওয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম/কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি এ রূপ ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৯ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৯ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
১০ ঘণ্টা আগে