
হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এবার হজযাত্রীদের বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এটি কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমানের পক্ষ থেকে বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানান কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, ‘হজ পবিত্র ধর্মীয় বিষয়। এখানে ব্যবসা বা লাভের বিষয় চিন্তা করার প্রয়োজন নেই। প্রয়োজনে বিমানভাড়ায় ভর্তুকি দেওয়া যায়।’
নজিবুল বশর বলেন, হজ সহায়তার দলে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদের পাঠানো হয়। তাঁরা যাওয়ার পর কোনো কাজ করেন না। তিনি এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে পবিত্র হজ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এর আগেই বিমানভাড়া বাড়ানোর যৌক্তিকতা সম্পর্কে জানতে চেয়েছিল সংসদীয় কমিটি। আজকের বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়ে যাওয়া, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিমান পরিচালনার ব্যয় ও কর বৃদ্ধি, একমুখী পরিবহনসহ নানা কারণে বিমানভাড়া বাড়াতে হয়েছে।
তাদের ব্যাখ্যায় বলা হয়, সম্প্রতি ডলার ও রিয়ালের বিনিময় হার অনেক বেড়েছে। ২০২২ সালে হজের সময় ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ১০ পয়সা। এ বছর এই হার নির্ধারণ করা হয়েছে ১০৬ টাকা। ফলে বিমানভাড়া বেড়েছে। বর্তমানে বিমানের জ্বালানি তেলের দাম গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। তবে আলোচনা শেষে কমিটি বিমানভাড়া কমানোর সুপারিশ করে। এ ছাড়া বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়, সেখানে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বিমানভাড়া বৃদ্ধি নিয়ে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, তাতে সংসদীয় কমিটি সন্তুষ্ট হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিমানের এমডিকে কমিটির পক্ষ থেকে বলা হয়, সারা জীবন লস করেছে বিমান। এখন হজযাত্রা নিয়ে তাদের লাভ করার দরকার কী? সরকার তো সব জায়গায় ভর্তুকি দিচ্ছে। প্রয়োজনে এখানে ভর্তুকি দিতে পারে। নির্বাচনের সামনে রেখে এমন প্যাকেজ ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
২০২৩ সালে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজে যাওয়ার সুযোগ থাকলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ৫ মার্চ পর্যন্ত ৪৮ হাজার ৪৪৮ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ৮ হাজার ৩৬৩ জন। বাকি ৪০ হাজার ৫৮ জন বেসরকারি পর্যায়ে নিবন্ধিত করেছেন।
এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। সংসদীয় কমিটি বিমানভাড়া কমানোর পাশাপাশি প্যাকেজ থেকে আরও টাকা কমানোর সুপারিশও করেছে বলে জানান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
কমিটির একাধিক সদস্য মন্ত্রণালয়কে বলেছে, হজে যেতে এত টাকা শোনার পরে সাধারণ মানুষের মাঝে আগ্রহ কমে গেছে। অন্য দেশের তুলনায় বাংলাদেশের ব্যয় বেশি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা হচ্ছে, তাতেও মানুষ বিভ্রান্ত হচ্ছে। এতে সরকারের ইমেজ সংকটেও পড়বে।
কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ।

তেল-গ্যাস অনুসন্ধানে জলভাগে ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করার পর এবার স্থলভাগ ইজারা দিতে একটি মডেল উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) চূড়ান্ত করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্বে আসার ১৮০ দিনের মধ্যে এই দরপত্র আহ্বানের লক্ষ্য সামনে রেখে খসড়া মডেল পিএসসি আইন মন্ত্রণা
৬ ঘণ্টা আগে
ধর্মীয় মাহফিলে শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত...
১০ ঘণ্টা আগে
অর্থবিল, ২০২৬-এর দফাভিত্তিক সংশোধনী নিষ্পত্তির সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ভোটাভুটিতে অংশ না নিতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর নাইদার ইয়েস নর নো। কারণ, আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন।’
১১ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব...
১১ ঘণ্টা আগে