
চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় চট্টগ্রামের কর্ণফুলীতে মা-ছেলে খুনের ঘটনা ঘটেছে। এতে মা হোসনে আরা বেগম ও তাঁর ছেলে মোহাম্মদ পারভেজ নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মো. তৈয়ব আহমেদের স্ত্রী ও ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নের তৈয়ব আহমেদ ও মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে চলাচলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।
এতে এলোপাতাড়ি কুপিয়ে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তাঁর সন্তান মোহাম্মদ পারভেজ (৩১) গুরুতর আহত হন। গুরুতর আহত হন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) ও মোহাম্মদ সিফাত (১৫) নামে আরও দুজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘চলাচলের রাস্তা নিয়ে বিবদমান প্রতিবেশীদের সঙ্গে মারামারিতে মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬