
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে রড দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করে আহত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কাউন্সিলর শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসান এডু মাস্টারের ছেলে।
২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত সাতটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন।’
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ও থানায় ভিড় জমান আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। রাতে শহরে যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা মামুন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের উদয়ন মোড়ে ইফতারি নিয়ে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তরা তাঁকে ঘিরে মারধর করে। এ সময় চাকু দিয়ে জখম ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায় তারা।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘জেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
আগামী দুই বছরের মধ্যে রাজধানীর বর্তমান চিত্র পরিবর্তন করে ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার প্রত্যয় জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
২০ মিনিট আগে
নরসিংদী সদর উপজেলায় ধর্ষণের একটি ঘটনা সালিসে মিটমাট করতে চেয়েছিলেন জেলা বিএনপির কয়েকজন নেতা। এ জন্য বৈঠকও ডাকা হয়। বৈঠকে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব ওঠায় ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী।
২০ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি
৩৪ মিনিট আগে