২০২৩ আইপিএল আজ শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের খেলা শুরু আগামীকাল। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে কলকাতা। তবে কলকাতার ফেসবুক পেজে সাকিব আল হাসান ও লিটন দাসের নাম দেখা যায়নি।
আজ কলকাতা তাদের ফেসবুক পেজে ২৬ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। ক্যাপশন দিয়েছে, ‘এগিয়ে চল। আমরা অপেক্ষা করছি।’ আগামীকাল ম্যাচের জন্য একাদশ বাছাই করার কথা বলা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লকি ফার্গুসনদের মতো তারকাদের নাম ছিল। তবে ২৬ জনের দলে নেই সাকিব ও লিটনের নাম। ফেসবুক পেজে যে দলটা দেওয়া হয়েছে, তা মূলত ২০২২ এর। শ্রেয়াস আয়ারকে অধিনায়ক দেখানো হয়েছে। কিন্তু এবারে কলকাতার অধিনায়ক নীতিশ রানা। আর গত বছর সাকিব-লিটনদের কেউই আইপিএলে দল পাননি।
এবারের আইপিএলে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব-লিটনের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৪ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে