
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
বিপিএল শেষ হয়েছে গত ২৩ জানুয়ারি। এরপর প্রায় ১ মাস অতীত হলেও পারিশ্রমিক নিয়ে এখনো জটিলতা শেষ হয়নি। এই ইস্যুতে সবার আগে উঠে আসছে নোয়াখালী এক্সপ্রেসের নাম। ১ কোটি ৭৫ লাখ টাকা বকেয়া রেখেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। রংপুর রাইডার্স পারিশ্রমিক বকেয়া রেখেছে ২৫ শতাংশ।
ফাইনালে চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। সবার আগে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফদের পারিশ্রমিক শোধ করেছে তারা। পারিশ্রমিক ইস্যুতে অভিযোগ করলেও আশার কথাও শুনিয়েছেন নাসির। বকেয়া পারিশ্রমিক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের আশ্বস্ত করা হয়েছে বলে জানালেন তিনি।
আজ সাংবাদিকদের নাসির বলেন, ‘আমি ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছি। ৭৫ শতাংশ বাকি আছে। আমি যতটুকু জানি মিঠু ভাই (ইফতেখার রহমান মিঠু) আমাদের আশ্বাস দিয়েছে। এই মাস পর্যন্ত দেখব। এই সময়ের মধ্যে যদি দিতে না পারে তখন ঢাকার জামানত হিসেবে কিছু টাকা আছে। সেখান থেকে আমাদের পারিশ্রমিক দেবে।’
পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন ঝামেলা দেশের সম্মান নষ্ট করছে বলে মনে করেন নাসির, ‘যারা টাকা দিতে পারবে না তাদের দল গঠন করা উচিত না। এদের কী চিন্তা থেকে দল দেওয়া হয় সেটা বুঝি না। এটা তো শুধু আমাদের না, পুরো দেশের মানসম্মান নষ্ট করে। এখানে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসে। দেশে ফিরে তারা বিভিন্নরকম কথাবার্তা বলে–বাংলাদেশের পারিশ্রমিকের ধরন খারাপ, দল খারাপ, এটা সেটা খারাপ। দল দেওয়ার আগে বিসিবির নিশ্চিত হওয়া উচিত। নাহলে একটা সময় পাড়ার ক্রিকেটের চেয়েও বিপিএলের মান আরও খারাপ হবে।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে