
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল–বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। পর দিন অর্থাৎ ১০ মার্চ দলীয় অনুশীলনে অংশ নেবে সফরকারীরা। ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। একই ভেন্যুতে বাকি ম্যাচ দুটি হবে ১৩ ও ১৫ মার্চ। সবকটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর সোয়া দুইটায়। এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে সবশেষ ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল সালমান আলীর আগার দল। তার আগে গত বছরের মে-জুনে পাকিস্তান সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সফরকারীদের ধবলধোলাই করেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী পর্ব শুরু হবে আগামী ২৬ মার্চ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করে এপ্রিলে আরও একদফা বাংলাদেশ সফর করার কথা রয়েছে পাকিস্তানের। আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর নয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলার কথা বাংলাদেশের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৩ ঘণ্টা আগে