
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এরপর টানা দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায় অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচে মাঠে নামার আগেই নিশ্চিত হয়, সুপার এইটে খেলা হচ্ছে না অজিদের।
ওমানের বিপক্ষে বোলাররাই অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেয়। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলদের বোলিং তোপে পড়ে ১৬.২ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয় ওমান। ৩২ রান আসে ওয়াসিম আলীর ব্যাটে। হাম্মাদ মির্জা করেন ১৬ রান। ২১ রানে ৪ উইকেট নেন জাম্পা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই লেগস্পিনার। ম্যাক্সওয়েলে ও জাভিয়ের বার্টলেট নেন দুটি করে উইকেট।
মামুলি রান তাড়া করতে নেমে দুই ওপেনার মার্শ ও ট্রাভিস হেড অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ব্যক্তিগত ৩২ রানে শাকিল আহমেদের বলে আউট হয়ে ফেরেন হেড। তাঁর দল তখন জয় থেকে মাত্র ১২ রান দূরে। জশ ইংলিশকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন মার্শ। ৬৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। ইংলিশের অবদান ১২ রান। ৬২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আগামীকাল শুরু হবে সুপার এইটের খেলা। প্রথম ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে মেননের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় আম্পায়ারদের মধ্যে ওয়ানডে সিরিজে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আলফাজ। তাঁর অধীনে ২৩ বছরের খরা ঘুচিয়ে গত মৌসুমে লিগ জেতে সাদা–কালোরা। ২০২৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও।
১০ ঘণ্টা আগে
আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ড খেলবে বাংলাদেশের বিপক্ষে। যেহেতু ২০১০ ও ২০১৩ সালে কিউইদের প্রথম সারির দল বাংলাদেশে এসে ধবলধোলাই হয়েছে, সেখানে এবার ঘরের মাঠে প্রতিপক্ষের দুর্বল দলকে নিয়ে তুলনামূলক নির্ভার থাকাই যায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট
১১ ঘণ্টা আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের কথা-কাটাকাটির ঘটনা এখন বেশ নিয়মিত দৃশ্য। আইপিএলের মতো টুর্নামেন্টে এমনটা দেখা যায় হরহামেশাই। আইপিএলে গত রাতে এমন ঘটনায় শাস্তি পেয়েছেন নীতিশ রানা। জরিমানার পাশাপাশি পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।
১২ ঘণ্টা আগে