
বিস্ফোরণের পর গুলিস্তানের সিদ্দিকবাজারে পাশাপাশি দুটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
আজ মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে সিদ্দিকবাজারে সৈয়দ নজরুল ইসলাম সরণির ৫ ও ৬ নম্বর ভবনে বিস্ফোরণ হয়। ভবন দুটির পাশেই একটি বিদ্যুতের ট্রান্সমিটার ছিল, সেটিও বিস্ফোরিত হয়।
৫ নম্বর ভবনটি পাঁচতলা, আর কুইন সেনিটেরি মার্কেট নামে পরিচিতি ৬ নম্বর ভবনটি আট তলা। এই ভবনের বেসমেন্টে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আজ রাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, 'আমরা ঢুকতে পারছি না। ভেতরে এখনও অনেকে আটকা থাকতে পারেন।'
তিনি বলেন, 'বিস্ফোরণে ভবনটির গ্রাউন্ড ফ্লোর (নিচতলা) ও আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ অংশ) বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাম ও পিলারগুলোতে ফাটল ধরেছে। এ কারণে পাশাপাশি দুটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।'
মাইন উদ্দিন বলেন, 'প্রাথমিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার অভিযান শেষে সেনাবাহিনীর টিম, পুলিশের টিম, তদন্তকারীরা তদন্ত শেষ করলে প্রকৃত কারণ জানা যাবে।'
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, 'বিল্ডিংটির বেসমেন্টে কোনো গ্যাসের লাইন ছিল না বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে কয়েকটি চেম্বার ছিল। গ্রাউন্ড ফ্লোরে ৮টি দোকান ছিল।'
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ পরপর মাইকিং করে সবাইকে দূরে সরে যেতে আহ্বান জানাচ্ছে পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা।
আরও খবর পড়ুন:

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে