
রাজধানীর গুলিস্তানের ভবনে আজ মঙ্গলবার বিকেলে পর পর দুটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছেই। রাত পৌনে ৮টা নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।
গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে বহুতল ভবনে এ বিস্ফোরণ ঘটে। হাসপাতালে এখন মোট ১৫ জনের মরদেহ রয়েছে। কাউকে মৃত অবস্থায় আনা হয়েছে। কেউ চিকিৎসাধীন অবস্থায় খুব কম সময়ের মধ্যেই মারা গেছেন।
অর্ধশতাধিক আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বহুতল ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্মকমিশনার (ক্রাইম) বিপ্লব কুমরা সরকার বলেন, ভবনের বেজমেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাত তলা ভবনের প্রতিটি তলায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। অনেকেই আটকা থাকতে পারেন বলে ফায়ার সার্ভিসের ধারণা।
বিস্ফোরিত ভবনের ডান পাশের ভবনের নিচতলায় স্যানিটারির দোকান, দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখার কার্যালয়। এই ভবন থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরিত ভবনের বামপাশের সাত তলা ভবনটি তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটির কাঁচের জানলা ভেঙে পড়েছে। ভবন তিনটি থেকে সবাইকে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। বর্তমানে প্রতিটি তলায় তল্লাশি করা হচ্ছে।
ফায়ার সার্ভিস বলছে, বিস্ফোরিত ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই মুহূর্তে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ভেতরে অভিযান চালানো ঠিক হবে না। বিশেষশজ্ঞ প্রকৌশলী আসার পর ফের উদ্ধার অভিযান শুরু হবে।
উদ্ধার অভিযানে সেনাবাহিনীও যোগ দিয়েছে। ঘটনার পর পুরো গুলিস্তান ও সিদ্দিক বাজার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২২ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৯ মিনিট আগে