
রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কম। তবে মাথায় আঘাতসহ রক্তক্ষরণে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ঘটনার পর আহতদের দেখতে ও নিহতের স্বজনদের সমবেদনা জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, 'ঢাকা মেডিকেলসহ আশেপাশের সব হাসপাতাল প্রস্তুত রয়েছে। মাথায় আঘাত ও রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কোনো হাসপাতালেই ওষুধ ও যন্ত্রপাতির কমতি নেই।'
মন্ত্রী আরও বলেন, 'বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাতজনের মধ্যে দুই জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। বাইরের লোক অনেক চলে আসছে, তাই চিকিৎসা দেওয়া কিছুটা কঠিন হচ্ছে। আগে চিকিৎসা দিই, এরপর তালিকা দেওয়া হবে- কে কোথায় আছে। এতো বড় বিস্ফোরণ কী জন্য হলো তা তদন্তের পর জানা যাবে। আমাদের সতর্ক থাকতে হবে।'
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় এ পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনই হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এ ছাড়া ১১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২২ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৯ মিনিট আগে