
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে সবচেয়ে বিধ্বস্ত ভবনটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।
আর ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে ভেতরে কেউ আটকা থাকতে পারে। পুলিশ থেকে শুরু করে রাজউক কর্মকর্তারা ভবন মালিকের সাথে কথা বলেছেন। ভবনের ভেতর থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভেতরে থাকা মালামাল সরিয়ে নিতে ফায়ারের কর্মীরা কাজ করছেন। এ ঘটনার পর ভবনটির বেজমেন্টে এখনও কেউ আটকা আছে কি না তাও দেখছেন ফায়ারের কর্মীরা।
আনিছুর রহমান মিঞা বলেন, ‘মনে হচ্ছে ভবনটিতে লিকেজ ছিল। এ কারণে অনেক গ্যাস জমে থাকতে পারে। হয়ত তখন কেউ ম্যাচের কাঠি জ্বালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ফায়ারের কর্মকর্তারা এখনো চূড়ান্তভাবে কিছু বলেনি।’
একই বিষয় তুলে ধরে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন ফায়ারের কর্মীরা। তবে এখনই বিষয়টি বলা যাচ্ছে না কি কারণে এমন ঘটনা ঘটেছে।’
সাইন্সল্যাব এলাকার বিস্ফোরণের সঙ্গে ঘটনার সাদৃশ্য আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, 'দুটি দুই ধরনের ঘটনা। ওই ঘটনায় আর এই ঘটনায় পৃথক রিপোর্ট দেয়া হবে। কী কারণে দুটি ঘটনা ঘটলো তা তদন্তে উঠে আসবে।’
আরও খবর পড়ুন:

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে