
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ জুমার নামাজের পর পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হতে থাকেন। এরপর মিছিল বের করা হয়। আকস্মিকভাবে মিছিল থেকে ইটপাটকেল ছুড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে তিন পুলিশ সদস্য, দুজন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন।
একপর্যায়ে বিক্ষুব্ধ মুসল্লিরা শহরের ধাক্কামারা এলাকায় গিয়ে ট্রাফিক পুলিশের কার্যালয়ে অগ্নিসংযোগ করলে কার্যালয়টি ভস্মীভূত হয়ে যায়। তাঁরা পঞ্চগড় বাজারে আহমদিয়াদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেন এবং প্রতিষ্ঠানের মালামালে আগুন ধরিয়ে দেন। আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। লোকজনের যাতায়াতও কমে গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘পরিস্থিতি সামলাতে পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলে আছেন। মুসল্লিদের হামলায় পুলিশ ও বিজিবির গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সচেষ্ট আছে।’
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহমদিয়াদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

রাজধানীর কদমতলিতে একটি ভবন থেকে পড়ে সেলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সেলিম একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছেন থানার এসআই কবির হোসেন। সেলিমের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানা এলাকায়।
৪ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী পুরুষ ও শিশুসহ চারজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
৮ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
২২ মিনিট আগে
রাজধানী শহর ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার তাগিদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলব।
২৩ মিনিট আগে