নিজেদের মাঠে গত ৬ বছরে কোনো ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক ভারত এসেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
তা-ই নয়, গত তিন বছরে ১০ ওয়ানডে সিরিজের ৮টিতেই জিতেছে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল না হলেও ওয়ানডেতে নিজেদের প্রমাণ করেছে তারা। নিজেদের মাটিতে আরও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। এ জন্য সব দলই এখন সমীহ করে তাদের।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও মনে করেন, নিজেদের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বাটলার এটিও মনে করিয়ে দিলেন, সম্প্রতি ভারত এখানে এসে হেরেছে।
সংবাদমাধ্যমকে বাটলার বললেন, ‘এই কন্ডিশনে খেলা, এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশকে তাদের হোম কন্ডিশনে হারানো বেশ কঠিন। কিছুদিন আগে ভারত এখানে এসে হেরেছে। এই চ্যালেঞ্জটাই আসলে আমাদের দরকার। বিশ্বকাপ আর বেশি দূরে নেই। সেটা এমন কন্ডিশনে যেটা আমাদের জন্য কঠিন।’
সিরিজটা কঠিন হবে উল্লেখ করে, বাটলার বললেন, ‘যখনই এই দুই দল খেলে, ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়। আমি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সফর আশা করছি।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। বাংলাদেশের সঙ্গে ভারতের কন্ডিশনও প্রায় কাছাকাছি। এখানে খেলে মূলত বিশ্বকাপ প্রস্তুতিই সেরে নেওয়ার দিকে নজর বাটলারদের। ইংলিশ অধিনায়ক বললেন, ‘আমাদের সব প্রস্তুতি বিশ্বকাপকে মাথায় রেখেই। এখানকার কন্ডিশন সবচেয়ে কাছাকাছি ভারতের সঙ্গে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই সিরিজের জন্য খুবই রোমাঞ্চিত।’

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই বিখ্যাত পঙ্ক্তিটিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
২ মিনিট আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাসের এই জনপ্রিয় পঙ্ক্তিটি অনেকেরই জানা। আজ আবারও এই পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপ
১৭ মিনিট আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
১ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত ১৯ জুলাই একদিকে স্পেন করছিল উল্লাস। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফুটবল দল যখন উদযাপনে ব্যস্ত, তখন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কোচ লিওনেল স্কালোনির চোখ জুড়ে অঝোরে ঝরতে থাকে পানি। ফাইনালে হৃদয়ভঙ্গের পরই মেসি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
১ ঘণ্টা আগে