Ajker Patrika

সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি
সিলেট টেস্টে খেলবেন না মুমিনুল হক। ফাইল ছবি

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন অমিত হাসান।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। কনকাশন নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন ধরা পড়লে অন্তত সাত দিন খেলা থেকে দূরে থাকতে হয় একজন ক্রিকেটারকে। সেই বাধ্যবাধকতার কারণেই দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না মুমিনুলকে।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করলেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪২ রানে। জবাবে ২৪৫ রান করা ক্যারিবীয়রা ১৭০ রানের লক্ষ্য পেরিয়ে যায় মাত্র দুই উইকেট হারিয়ে। তাতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। ৫ নভেম্বর শুরু হবে সিলেট টেস্ট।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত