
ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শিগগির প্রত্যাহারের দাবি এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। তবে তাতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।
যুদ্ধের বর্ষপূতির দিনে আজ শুক্রবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছিল। এতে বাংলাদেশ ছাড়াও ৩১টি দেশ ভোট দেয়নি আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া সাতটি দেশ।
ভোটদানে বিরত দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম। তার সঙ্গে সাবেক সোভিয়েত রাশিয়ার অধীনে থাকা কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়াকে।
যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার বাকি তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান রয়েছে। আর জাতিসংঘে জান্তাবিরোধী জাতীয় ঐকমত্যের সরকারের (এনইউজি) প্রতিনিধিত্ব করা মিয়ানমারের ভোট পড়েছে প্রস্তাবের পক্ষে।
কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে তোলা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; বাকি সবকটিতেই ভোটদানে বিরত থেকেছে।
এই প্রস্তাবে বাংলাদেশের ভোট কোন পক্ষে যাবে জানতে চাইলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক ‘হিউম্যানিটারিয়ান’ আইনের ব্যত্যয় না ঘটলে, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কোনো কিছু করা হলে বাংলাদেশ সাধারণত সেখানে অংশ নেয় না।
তিনি আরও বলেন, নির্দিষ্ট দেশকে ভিত্তি করে কোনো প্রস্তাব যখন নেওয়া হলেও বাংলাদেশ বিরত থাকে। এবিষয়ে নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করে অপর দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেবেন।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
৪ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
৭ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে