বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া বিকল ট্রলার ও ট্রলারে থাকা আহত নয় জেলের সন্ধান মিলেছে। তবে আরও নয় জেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
আজকের পত্রিকাকে মোস্তফা চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ট্রলারের মাঝি শফিক, কাইয়ুম জোয়াদ্দার, ইয়াসিন জোয়াদ্দার, আবুল কালাম, খায়রুল, আব্দুল হাই, আব্দুল আলীম ও ফরিদ মিয়া ও খোকনকে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এদের মধ্যে খোকন গুলিবিদ্ধ হয়ে সাগরে পরে যায়। ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে বাকি ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।’
‘যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে বিকেল সাড়ে ৪টার দিকে ফোনে খবর পায় মালিক সমিতি। পরে বিকল ট্রলার ও জেলেদের উদ্ধারে একটি ট্রলার পাঠানো। বিকেল সাড়ে পাঁচটার দিকে বিকল ট্রলার ও নয় জেলের সন্ধান মিলে। উদ্ধার নয় জেলেকে রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাশিদা তানজুম হেনা বলে, ‘রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় নয় জেলেকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মধু ও আব্দুল হক নামে দুই জেলের অবস্থা গুরুতর হওয়ায় শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, ‘বঙ্গোপসাগর ডাকাতির খবর শুনেছি। ট্রলার মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১৬ মিনিট আগে
আজ দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথিমধ্যে কায়েমপুর শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশু আবিদ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
চার দিন আগে লালমনিরহাট থেকে নিখোঁজ হন বৃদ্ধ সুরুজ আলী (৬৩)। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎসংলগ্ন জেপি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন গতকাল শনিব
৪২ মিনিট আগে