রংপুর সিটি করপোরেশনে (রসিক) গত মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুখরক্ষা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরের মোট ৪৪ টির মধ্যে ১৩টি পদ পেয়েছে আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ৪৩ পদে ভোট হয়। এতে স্বতন্ত্র ২০, আওয়ামী লীগের ১২, জাতীয় পার্টির ৯ ও বাসদের একজন নির্বাচিত হন। স্বতন্ত্রের মধ্যে একজন বিএনপি ও একজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরোয়ার মির্জা, ৪ নম্বরে হারাধন চন্দ্র রায়, ১৩ নম্বরে ফজলে এলাহী, ১৫ নম্বরে জাকারিয়া আলম, ১৬ নম্বরে আমিনুর রহমান, ১৭ নম্বরে আবদুল গাফফার, ২০ নম্বরে তৌহিদুল ইসলাম, ২৪ নম্বরে রফিকুল ইসলাম, ২৮ নম্বরে শাহাদত হোসেন, ২৯ নম্বরে হারুন অর রশিদ, ২২ নম্বরে মিজানুর রহমান, ৩২ নম্বরে শাহাদৎ হোসেন। সেই সঙ্গে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি থেকে কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বরে আসেক আলী, ১৯ নম্বরে মাহমুদুর রহমান, ২১ নম্বরে মাহাবুবার রহমান, ৩১ নম্বরে সামসুল হক ও ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম।
জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বরে আবু হাসান চঞ্চল, ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বরে আফসার আলী, ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বরে কামরুজ্জামান, ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৮ নম্বরে মাসুদ রানা, ২৩ নম্বরে লিটন পারভেজ (যুবদল), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু ও ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী। বাসদ থেকে জয় পেয়েছেন ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ২ নম্বরে সুলতানা পারভিন, ৪ নম্বরে শামীমা আকতার, ৫ নম্বরে মোসলেমা বেগম, ৬ নম্বরে জাহেদা আনোয়ারী, ৯ নম্বরে মনোয়ারা সুলতানা, ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি ও ১১ নম্বরে ঝরনা খাতুন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ৩ নম্বরে মোছলেমা বেগম, ৭ নম্বরে ফেরদৌসী বেগম ও ৮ নম্বরে হাসনা বানু জাপার হয়ে জয়ী হন।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে