
সম্মেলনে কাউন্সিলরদের দেওয়া ক্ষমতাবলে সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম প্রস্তাব করেন দলটির সভাপতি শেখ হাসিনা। পরে তাতে কাউন্সিলেরা সমর্থন জানান।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে দলের সভাপতি হিসেবে দশমবারের মতো পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা। আর তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ওবায়দুল কাদের।
সংসদীয় মনোনয়ন বোর্ড
সংসদীয় বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাকিরা হলেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি।
স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড
গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই। বাকি সদস্যরা হলেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, মুহাস্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আবদুস সোবহান গোলাপ।
আরও পড়ুন:

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে, নাতী নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৬ ঘণ্টা আগে
বৈঠকে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি এবং নেতা–কর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপায়...
১৪ ঘণ্টা আগে
ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
২০ ঘণ্টা আগে
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
১ দিন আগে