
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।
এদিকে সভাপতিমণ্ডলীর সদস্যের পদ থেকে বাদ পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। তাঁদের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়েছেন সাখাওয়াত হোসেন শফিক।
উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সভাপতিমণ্ডলীর সদস্য পদে পদোন্নতি পেয়েছেন।
শ্রম, যুব ও ক্রীড়া এবং উপ প্রচার সম্পাদকের পদ ফাঁকা আছে। এ পদ পরে পূরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে, নাতী নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৫ ঘণ্টা আগে
বৈঠকে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি এবং নেতা–কর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপায়...
১৩ ঘণ্টা আগে
ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
২০ ঘণ্টা আগে
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
১ দিন আগে