হারের যন্ত্রণা শক্তিতে পরিণত করতে চাচ্ছেন লিওনেল স্কালোনি। গতকাল সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছ তাঁর দল। সেই দুঃখ শিষ্যদের বেশিক্ষণ বয়ে বেড়ানোর সুযোগ দিচ্ছেন না আর্জেন্টিনার কোচ।
গতকাল হারের পর আজ কড়া রোদের মধ্যে অনুশীলন করিয়েছেন দিবালা-আকুনিয়াদের। মরুর দেশে তীব্র রোদে পুড়িয়ে সামনের ম্যাচগুলোর জন্য ছাত্রদের খাঁটি করারই যেন প্রচেষ্টা। লুসাইল স্টেডিয়ামে আগামী শনিবার মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে খেলবে আলবিসেলেস্তেরা।
আজ বিকেলে অনুশীলন ছিল আর্জেন্টিনার। স্কালোনি হঠাৎ করেই তা এগিয়ে আনেন সকাল ১১টায়। প্রচণ্ড রোদে দলের ১৩ সদস্যকে নিয়ে অনুশীলনে নেমে পড়েন। কাতারের উষ্ণ আবহাওয়ার সঙ্গে খেলোয়াড়রা যেন অভ্যস্ত হতে পারেন, এ জন্যই কড়া রোদের অনুশীলনে।
তবে এই অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসিকে। প্রথম ম্যাচে শুরুর একাদশের যাঁরা খেলেছেন, কেউই এ দিন অনুশীলন করেননি। হুয়ান ফয়েথ, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, এনজো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালাসহ ১৩ জন ফুটবলার এ দিন অনুশীলন করেন। গোলরক্ষকদের কড়া অনুশীলন চলে আলাদাভাবে।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
আজ বিকেলে কাতার বিশ্ববিদ্যালয়ে মেসি-ডি মারিয়াদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল স্ত্রী-বান্ধবীরা। বিশ্বকাপের অভিযানে আসার পর এই প্রথম পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তাঁরা। প্রথম ম্যাচের কিছুক্ষণ আগেই তাঁদের পরিবার কাতার এসে পৌঁছায়।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৯ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২৪ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৪৩ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে