দীর্ঘ দিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিভি জানিয়েছে, নবাগত এই অভিনেত্রী তার অভিষেক চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ২০২৩ সালে এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সৌমেন্দ্র পাডি পরিচালিত চলচ্চিত্রটির নাম এখনও প্রকাশ করা হয়নি। ব্যাপক সাড়া জাগানো ‘বুধিয়া সিং: বর্ন টু রান’ চলচ্চিত্রের জন্য এই পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও শুধু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য তিনি ওয়েব সিরিজ ‘জামতারা’ ১ ও ২ নির্মাণ করেছেন।
এই চলচ্চিত্রের মুখপাত্র বিনোদনের সংবাদমাধ্যম পিংক ভিলাকে বলেন, ‘ভিন্নধারার একটি গল্প দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন আলিজে।’
তবে আলিজের এই অভিষেক চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
অনেক দিন ধরেই বলিউডের জন্য নিজেকে প্রস্তুত করছেন আলিজে। কিংবদন্তি কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খানের কাছেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। দুই বছরের বেশি সময় ধরে অভিনয় ও নাচ শিখেছেন। তাঁর বাবা–মা ও মামা সালমানের সম্মতির ভিত্তিতেই তিনি বড় পর্দায় আসছেন।
আদরের ভাগ্নি আলিজের অভিনয়ের প্রশিক্ষণসহ সার্বিক প্রস্তুতি সব সময় পর্যবেক্ষণ করেছেন সালমান।
সালমানের বোন আলভিরা খান ও অতুল অগ্নিহোত্রির মেয়ে আলিজে। আলিজের বাবাও বিখ্যাত অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গেও একাধিক কাজ করেছেন তিনি।
সালমানের ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ছবির প্রযোজনা করেছেন অতুল। আর আলভিরা খান সুনামধন্য ফ্যাশন ডিজাইনার।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
১৭ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
১৭ ঘণ্টা আগে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল।
১৭ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১ দিন আগে