মিডিল ইস্টার্ন বা পশ্চিম এশিয়া অঞ্চলের হামাস নামের এই খাবারের রেসিপি বেশ সহজ। সব উপকরণ ব্লেন্ড করে নিলেই হয়ে যায়। কিন্তু এর ইতিহাস বেশ প্রাচীন আর জটিল। কেমন জটিল? ইসরায়েল আর লেবানন এই একটি খাবারের ভৌগোলিক সত্ত্ব বা জিআই প্যাটার্ন পেতে উঠে পড়ে লেগেছে। এবার বুঝতেই পারছেন কেন আর কতটা জটিল হামাস নামের এই খাবারের ইতিহাস আর ভূগোল।
জানা যায়, এই খাবারের রয়েছে প্রায় ৪ হাজার বছরের ঐতিহ্য। এটাও জানা যায়, প্লেটো আর সক্রেটিসের লেখায় হামাসের গুণের কথা এসেছে। ১৩ শতকের মিসরীয় একটি রেসিপির বইয়ে ‘হুমুস বি তাহিনা’ নামে লেখা এর প্রাচীন রেসিপি পাওয়া যায়।
উপকরণ
দেড় কাপ সেদ্ধ চিকপি বা কাবুলি ছোলা বা বড় সাদা ছোলা, এক কাপের এক-তৃতীয়াংশ মিহি তাহিনি বা তিলের পেস্ট, দুই টেবিল চামচ একস্ট্রা ভার্জিন অলিভ অয়েল, দুই টেবিল চামচ লেবুর রস, একটি বড় কোয়া রসুন, আধা চা-চামচ লবণ, পাঁচ টেবিল চামচ পানি, সাজানোর জন্য এক টেবিল চামচ অলিভ ওয়েল আর অল্প পাপরিকার গুঁড়ো।
প্রণালি
অল্প অল্প পানি দিয়ে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিন। যতটুকু ঘন চান ততটুকু পানি দিন। এবার একটি পাত্রে ঢেলে পাপরিকার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মাঝে একটু গর্ত করে অলিভ ওয়েল দিন। নোনতা বিস্কুট, পিঠা, রুটি বা গরম নান দিয়ে খেতে পারেন।

নতুন একটি ঠিকানা দিয়ে গতকাল নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। গুলশান ২-এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দোতলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের চ্যাপটার টু-এ। তবে এটি শুধু নতুন আউটলেট নয়; বরং হাউস...
১ ঘণ্টা আগে
দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
৫ ঘণ্টা আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
৭ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
১০ ঘণ্টা আগে