
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করেছে ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ এই ময়নাতদন্তের প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দেন।
সিভিল সার্জন এএফএম মশিউর রহমান বলেন, ‘ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। পাশাপাশি তাঁর মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এর আগে গত ৮ নভেম্বর দুপুরে ফারদিনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর নিখোঁজ হন ফারদিন। ৫ নভেম্বর এ ঘটনায় তাঁর বাবা নুর উদ্দিন রানা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ৯ নভেম্বর তাঁর বাবা রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে মামলা করেন। মামলাটি ডিবি তদন্ত করছে।
ফারদিন হত্যা নিয়ে সবশেষ আজ বৃহস্পতিবার ডিবি জানায়, ফারদিন হত্যাকাণ্ডে এক লেগুনার চালক ও সহকারীকে তাঁরা খুঁজছেন। ঘটনার দিন লেগুনাতে তোলা হয়েছিল ফারদিনকে। পরে লেগুনাটি যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের তারাবের দিকে চলে যায়।
নতুন পাওয়া এক সিসিটিভি ফুটেজ দেখে ডিবি জানায়, ফারদিন ঘটনার দিন রাত সোয়া ২টায় রাজধানীর যাত্রাবাড়ীর লেগুনা স্ট্যান্ডে ছিলেন। তাঁকে সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি ডেকে লেগুনায় তোলেন, লেগুনায় আরও চারজন ছিলেন। পরে লেগুনাটি নারায়ণগঞ্জের তারাবের দিকে চলে যায়।
ডিবির প্রশ্ন, যে ব্যক্তি রাত সোয়া ২টার সময় যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে ছিলেন, তিনি কী করে রাত আড়াইটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে যান? এর আগে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ফারদিনকে চনপাড়া বস্তিতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে রায়হান নামে কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সাদা গেঞ্জি পরা এক লোক ফারদিনের সঙ্গে যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে কথা বলেন। এরপর তিনি লেগুনায় উঠে বসেন। লেগুনায় আরও তিন-চারজন ছিল। ফারদিনকে লেগুনায় উঠিয়ে বিশ্বরোডের দিকে যাওয়া হয়, এরপর সেটি সুলতানা কামাল সেতু পার হয়ে নারায়ণগঞ্জের তারাবের দিকে চলে যায়। যাঁরা ধরে নিয়ে গেছেন, তাঁরা আমাদের নজরদারিতে আছেন। লেগুনার চালক ও সহকারীকে খোঁজা হচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘তারাব থেকে চনপাড়া যেতেই ২০ থেকে ৩০ মিনিট সময় লাগার কথা। লেগুনার চালক নজরদারিতে। তবে আমরা এখনই কংক্রিট তথ্যে আসছি না। তারাবের ঘটনা কি না, হত্যা কি না, সবকিছু তদন্ত করছি।’ ফারদিনের যাতায়াতের সব তথ্য নজরে এসেছে। তদন্ত শেষ না হলে বলা যাবে না বলেও জানান তিনি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি ও যুবদলও দুই দফায় মিছিল করেছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়...
২ ঘণ্টা আগে
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা যাচ্ছিল একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার। তবে পার্কে যাওয়ার সেই পরিকল্পনা ভেস্তে যায় ইউএনও’র হস্তক্ষেপে।
৩ ঘণ্টা আগে