Ajker Patrika

পল্লবীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পল্লবীতে বাসে আগুন
ফাইল ছবি

রাজধানীর পল্লবী থানার মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেন।

এএসআই রেজওয়ান জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ পৌঁছানোর আগেই বাসের হেলপার ও চালক আগুন নিভিয়ে ফেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত