
টাঙ্গাইলের সখীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী আত্মহত্যা করেছে। ওই দুই ছাত্রী উপজেলার আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনেই পান করেছিল ঘাস নিধনের কীটনাশক। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী দুই শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি রহস্যের বিষয়টি এড়িয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জেমি আক্তার ঘাস নিধনের কীটনাশক পান করে। ঢাকার একটি হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সে আড়াইপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।
এদিকে গত শনিবার (৫ নভেম্বর) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার একই ধরনের কীটনাশক পান করে। চিকিৎসা শেষে রোববার বাড়িতে নিয়ে এলে গতকাল সোমবার (৭ নভেম্বর) ভোরে তারও মৃত্যু হয়।
মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজাহারুল ইসলাম বলেন, ‘শুনেছি দুই শিক্ষার্থী ঘাস মারার বিষ খেয়েছিল। তবে একইভাবে মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।’
মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুই শিক্ষার্থী আমার বিদ্যালয়েরই ছাত্রী ছিল। তবে তারা কেন বিষপান করেছিল তা জানি না।’
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আত্মহত্যার বিষয়ে সখীপুর থানায় কোনো তথ্য নেই।’

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
১২ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
১৪ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১৭ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২৮ মিনিট আগে