ইলিশ মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে ইলিশ বাজারে আসতে কয়েক দিন সময় লাগবে। এ সময় রান্না করুন নোনা ইলিশের এই পদ। বলে রাখা ভালো, ‘নোনা ইলিশে মরিচ’ নামের এ পদ দারুণ ঝালের খাবার।
উপকরণ
নোনা ইলিশ ৫০০ গ্রাম, নারকেল বাটা আধা চামচ, পেঁয়াজ পরিমাণমতো, হলুদ, ধনে গুঁড়ো ও কাঁচা মরিচ পরিমাণমতো, লবণ দেওয়া যাবে না। মরিচ একটু বেশি পরিমাণে দিতে হবে।
প্রণালি
লেজ ও মাথা বাদ দিয়ে নোনা ইলিশ ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে পেঁয়াজ ও নারকেল বাটা ভালো করে ভেজে নিন। তারপর নোনা ইলিশ দিয়ে সব মসলা একসঙ্গে করে অল্প পানিতে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ওপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিন।
পান্তা ভাত কিংবা গরম ভাতের সঙ্গে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করতে পারবেন।

যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
৩ ঘণ্টা আগে
অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
৭ ঘণ্টা আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৮ ঘণ্টা আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
৯ ঘণ্টা আগে