
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর প্রেসার ভ্যাসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (চুল্লিপাত্র) স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. আজিজুল, স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস, সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ রাশিয়ান বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান।
অনুষ্ঠানে আলেক্সি লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্বকে আরও জোরদার করবে।
আলেক্সি লিখাচেভ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন জ্বালানি স্বাধীনতার মাধ্যমে নিজ দেশের রাজনৈতিক সার্বভৌমত্বকে জোরদার করার জন্য। রোসাটম করপোরেশনের জন্য বড় গর্ব এই প্রচেষ্টার অংশ হতে পারা।’
আগামী বছর রি-অ্যাক্টরে পারমাণবিক জ্বালানি সরবরাহের কথা জানিয়ে আলেক্সি লিখাচেভ আরও বলেন, ‘রোসাটম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সব বাধ্যবাধকতা অনুসরণ করেছে। রোসাটম করপোরেশন নিরলস প্রচেষ্টে চালাচ্ছে যাতে আগামী বছর পারমাণবিক জ্বালানি রি-অ্যাক্টরে সরবরাহ করা যাই। গত এক বছরে এই বিদ্যুৎকেন্দ্রের অনেক কাজ এগিয়েছে। প্রথম ইউনিটে কুলিং যন্ত্র স্থাপনের জন্য আমরা এখন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।’
ভবিষ্যতে বাংলাদেশিদের মধ্যে যাঁরা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে রোসাটমের মহাপরিচালক আরও বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে যাঁরা ভবিষ্যতে কাজ করবেন, আমরা তাঁদের প্রস্তুত করেছি। ইতিমধ্যে ৬২৪ জন বিশেষজ্ঞ কাজ শুরু করেছেন। রোসাটম ইতিমধ্যে ৩০০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে আমরা আরও ১৭ জন বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিচ্ছি, যাঁরা এই বিদ্যুৎকেন্দ্রে কাজ করবেন।’

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে
মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
১৩ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে