মা হারিয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। তাঁর মা জাহানারা রশীদ আজ সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী তারিন আজকের পত্রিকা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাহানারা রশীদের বয়স হয়েছিল ৫৮ বছর। প্রায় তিন বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।
এদিকে ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
ঈশিতার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সাভারের পারিবারিক কবরস্থানে জানা রশীদকে সমাহিত করা হবে।
বিনোদনের খবর আরও পড়ুন:

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে