Ajker Patrika

ফেসবুকে ভাইরাল বীরের ছবি

বিনোদন প্রতিবেদক
ফেসবুকে ভাইরাল বীরের ছবি

গতকাল সন্ধ্যায় ছেলে শেহজাদ খান বীরের তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বুবলী। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের পতাকার ছাপে তৈরি ব্যান্ডানা আর চোখে রোদ চশমায় ছোট্ট বীরকে বেশ আদুরে লাগছে ছবিতে। পোস্টে বুবলী লিখেছেন ‘মাই অ্যাঞ্জেল ইজ মাই ব্রেথ’-এর বেশি কিছু নয়। তবে, দেখেই বোঝা যাচ্ছে ছবিগুলো যুক্তরাষ্ট্রে তোলা। তিনটি ছবির মাঝে একটি ছবিতে বুবলি নিজেও আছেন। কিন্তু কোনো ছবিতেই নেই শাকিব খান।

বুবলীর এই পোস্টে নানা জনের নানা মন্তব্য জায়গা করে নিচ্ছে। তালিকায় আছেন অনেক তারকাশিল্পীও। চিত্রনায়ক নিরব লিখেছেন ‘ওয়াও!’। চিত্রনায়ক মামনুন ইমন ও চিত্রনায়িকা কেয়া লিখেছেন ‘মাশআল্লাহ!’ আরও অনেক অভিনয় শিল্পী ও নির্মাতা ভালোবাসা জানাচ্ছেন ছোট্ট বীরকে।

শেহজাদ খান বীরঅনেকই বলছেন ছোট্ট বীরকে দেখতে শাকিব খানের মতোই লাগছে। ওয়ালিউল বিশ্বাস নামের একজন লিখেছেন ‘পিচ্চি শাকিব খান’। নাবিলা রিনি লিখেছেন ‘দেখতে তো পুরাই শাকিব খান’। আতিক শিহাব অনিক নামের একজন লিখেছেন ‘পুরাই শাকিব খানের কপি’। আবার নাজনীন চৌধুরী নামের একজন মন্তব্য করেছেন, ‘বেঁচে থাকো, শুভ কামনা, বাবার মতো বড় মনের মানুষ হও’।

পোস্টটিতে এরই মধ্যে লাইক পড়েছে প্রায় দুই লাখ। মন্তব্য পড়েছে ১৮ হাজারেরও বেশি আর শেয়ার হয়েছে ৩ শতাধিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত