এক চড়কাণ্ড কত কিছুই বদলে দিয়েছিল! সম্মানের পাহাড়চূড়া থেকে যেন নিমেষেই মাটিতে আঁছড়ে পড়েন হলিউড তারকা উইল স্মিথ। অস্কারের মঞ্চে স্ত্রীর সঙ্গে রসিকতা করায় ক্রিস রককে চড় মেরে পুরো পৃথিবীকে যিনি দুভাগে ভাগ করে ফেলেছিলেন। কেউ তাঁর নিন্দা করেছেন, কেউবা তাঁর এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।
তবে স্মিথ নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন। তাতে মন গলেনি অস্কার কমিটির। ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হয়েছেন স্মিথ। সেই অস্কারের রাতেই যেন নির্ধারিত হয়ে গিয়েছিল হলিউডের বেশ কয়েকটি সিনেমার ভাগ্য। সেসবের কোনোটির কাজ থমকে গেছে, কোনোটির নায়ক বদল হচ্ছে। কারণ সিনেমাগুলোর নায়ক উইল স্মিথ!
চড়কাণ্ডের পর তাঁর অভিনীত ‘এমানসিপেশন’ সিনেমার মুক্তিও পিছিয়ে গিয়েছিল। অনেকে ভেবেছিলেন সহসাই ফিরছেন না উইল স্মিথ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে স্মিথের ‘এমানসিপেশন’। এ সিনেমায় ক্রীতদাস পিটারের চরিত্রে আছেন স্মিথ। যে তার পরিবারের সন্ধানে পালিয়ে যায়।
যোগ দেয় সেনাবাহিনীতে। মেডিকেল পরীক্ষার সময় তার পিঠে বেত্রাঘাতের দাগ দেখা যায়, যা আমেরিকায় দাসত্বের নিষ্ঠুরতা ও বর্বরতা প্রমাণ করেছে। এমন স্পর্শকাতর চরিত্রে এক নতুন স্মিথের দেখা মিলবে।
স্মিথের আলোচিত কিছু উক্তি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫