পূজার মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টালিউড। দুর্গাপূজায় এবার সেখানে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা— ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’ ও ‘মিশন এভারেস্ট’। এসব সিনেমায় অভিনয় করেছেন টালিউডের প্রথম সারির তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, আবির, সোহম—কে নেই! তবে ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে সবাইকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন আবির।
টালিউডে এবারের পূজার একমাত্র ব্যবসাসফল সিনেমা ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রথম দিন থেকেই টিকিট বিক্রিতে এগিয়ে ছিল সিনেমাটি। দলবলে হলে গিয়ে দর্শক ভরিয়ে দিয়েছেন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর প্রতিটি শো। দ্বিতীয় সপ্তাহে এসেও এ চিত্রে কোনো বদল নেই।
এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটি। চলতি বছর ‘বেলাশুরু’ ও ‘অপরাজিত’ তুমুল ব্যবসা করলেও ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সবাইকে ছাড়িয়ে গিয়েছে, এমনটাই বলছেন টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ নিয়ে প্রত্যাশা, প্রচারণা, উন্মাদনা কিছুই কম ছিল না। প্রত্যেকের আশা ছিল, বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি বক্সঅফিসে আনবে তুমুল জোয়ার। কিন্তু সেই আশায় গুড়েবালি। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান দেখা গেল ‘কাছের মানুষ’-এর ক্ষেত্রে। প্রথম সপ্তাহে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটি। তবে পূজার বাজারে এ আয় উল্লেখযোগ্য নয় বলেই মত টালিউডের বাণিজ্য বিশেষজ্ঞদের।
পরমব্রত চট্টোপাধ্যায় পূজায় মুক্তি দিয়েছিলেন তাঁর পরিচালিত ‘বৌদি ক্যান্টিন’। মূল চরিত্রে শুভশ্রী, আছেন সোহমও। তবে আয়ের দিক থেকে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ও ‘কাছের মানুষ’ থেকে অনেক দূরে আছে ‘বৌদি ক্যান্টিন’। একেবারেই দর্শক টানতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ২০-২৫ লাখ রুপি আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পরমব্রতকে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১৭ মিনিট আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২৬ মিনিট আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩৮ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে