সমালোচনা ঢাকতে তাড়াহুড়ো করে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, নির্মাতা রায়হান রাফীর সিনেমায় প্রথমবারের মতো হাজির হবেন তিনি। নির্মাতা নিজেও আলাদা ফেসবুক পোস্টে জানান একই খবর। তবে তাঁদের ঘোষণাটি ছিল অসমাপ্ত। জানাননি সিনেমার নাম, এমনকি তাঁর নায়িকা কে হবেন; সেটিরও ঘোষণা আসেনি কোনো।
নির্মাতা শুধু এটুকু জানিয়েছেন, এ সিনেমায় এমন একজনকে নায়িকা হিসেবে দেখা যাবে, যাঁর সঙ্গে শাকিব আগে কাজ করেননি। ফলে সেই সূত্র ধরে বুবলী কিংবা পূজা চেরির নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। গুঞ্জনে উঠে আসে তানজিন তিশার নাম। টিভি নাটকে প্রায় অর্ধযুগ ধরে অভিনয় করছেন তিশা। মডেলিংয়েও বেশ নামডাক আছে তাঁর। তিশার অনেক দিনের ইচ্ছা, সিনেমায় অভিনয় করার। ফলে শাকিব-রাফীর ঘোষণা আসতেই দুই দুইয়ে চার মিলিয়ে অনেকে গুঞ্জন ছড়ান, ‘প্রেমিক’ নামের সিনেমায় তিশা হচ্ছেন শাকিবের নায়িকা।
তবে ওই দিন সন্ধ্যায় গুঞ্জনে জল ঢেলে দেন তিশা নিজেই। ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী জানিয়ে দেন, ‘আমি যদি সিনেমা করি, সেটা তো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি, তা সবাইকে জানিয়ে করব।
আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।’ তিশার এমন অস্বীকারের পর স্বাভাবিকভাবেই গুঞ্জনে ভাটা পড়ে। তাঁর ফেসবুক পোস্ট ভেসে যায় হাজারো মানুষের কমেন্টে। অনেকেই অভিনন্দন জানিয়েছেন তিশাকে। অনেকেই তাঁকে শাকিবের সঙ্গে অভিনয় না করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে শাকিব কোনো মন্তব্য করতে রাজি হননি। আর নির্মাতা রাফী এখনো চমক হিসেবেই গোপন রাখতে চান নায়িকার নাম।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫