আগামী পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান গড়তে চায় স্যামসাং। আর সেই লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় এবং ২০২৭ সালের মধ্যে ১.৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় চিপ উৎপাদনের পরিকল্পনা করছে এই ইলেকট্রনিক জায়ান্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং আগামী পাঁচ বছরের মধ্যে সর্বাধুনিক চিপ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) কোম্পানিটি জানায়, ২০২৭ সালের মধ্যে উন্নত প্রযুক্তির চিপগুলোর উৎপাদনক্ষমতা তিন গুণেরও বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
সেমিকন্ডাক্টর চিপে উৎপাদন খাতে ন্যানোমিটারের হিসাব দিয়ে চিপের ট্রানজিস্টরের আকারকে বোঝানো হয়। সেমিকন্ডাক্টর চিপ আকারে যত ছোট হবে এর কার্যকারিতা তত উন্নতমানের। ন্যানোমিটার আকৃতির ট্রানজিস্টরের কারণে সাধারণত চিপের কার্যক্ষমতা আরও বাড়ে।
ইলেকট্রনিকস পণ্য এবং মেমোরি চিপ উৎপাদনের মাধ্যমে সার্বিক প্রযুক্তি পণ্যের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে স্যামসাং। এখন চিপ নির্মাণে সক্ষমতা বাড়িয়ে তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী টিএসএমসিকে টক্কর দিতে চাইছে বলে জানানো হয় সিএনবিসির প্রতিবেদনে।
এদিকে টিএসএমসিও নিজেদের স্থান ধরে রাখতে এ বছর ৩ ন্যানোমিটার সেমিকন্ডাক্টর উৎপাদনের পাশাপাশি ২০২৫ সাল নাগাদ ২ ন্যানোমিটারের চিপ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে তারাও ১.৪ ন্যানোমিটারের চিপ তৈরি শুরু করবে কি না, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দাইওয়া ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষক এস কে কিম সিএনবিসিকে বলেন, ‘এই প্রথমবারের মতো স্যামসাং ইলেকট্রনিকস জগতে নিজেদের ভিত শক্ত করার জন্য দীর্ঘমেয়াদি এক পরিকল্পনা হাতে নিয়েছে। আমি মনে করি, তাদের এমন সিদ্ধান্ত টিএসএমসিকে কিছুটা চাপের মুখে ফেলতে পারে।’

বৈদ্যুতিক গাড়ি ও জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় বহুল ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকল্প হিসেবে চীনের একটি সোডিয়াম-আয়ন ব্যাটারি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, প্রযুক্তিটি ভবিষ্যতে কম খরচে এবং সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে ব্যাটারি উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে।
৩ ঘণ্টা আগে
বিশ্বের মোট ইন্ডিয়াম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। এটি মূলত দস্তা বা জিংক শোধনের সময় উপজাত বা বাইপ্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সোল্ডারিংয়ের কাজে এটি বেশি ব্যবহৃত হলেও...
২ দিন আগে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
৩ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৩ দিন আগে