বৈদ্যুতিক গাড়ি ও জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় বহুল ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকল্প হিসেবে চীনের একটি সোডিয়াম-আয়ন ব্যাটারি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, প্রযুক্তিটি ভবিষ্যতে কম খরচে এবং সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে ব্যাটারি উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে।
বর্তমানে স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি পর্যন্ত অধিকাংশ আধুনিক প্রযুক্তিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। তবে ব্যাটারির সীমিত আয়ুষ্কাল এবং কাঁচামালের স্বল্পতা এই প্রযুক্তির বড় চ্যালেঞ্জ। বিশ্বের অর্ধেকেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে দক্ষিণ আমেরিকার মাত্র তিনটি দেশ—আর্জেন্টিনা, বলিভিয়া ও চিলিতে। ফলে ব্যাটারি উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ চীনকে এসব দেশে ব্যাপক বিনিয়োগ করতে হচ্ছে।
এই প্রেক্ষাপটে সোডিয়াম-আয়ন ব্যাটারি লিথিয়াম-আয়ন ব্যাটারির গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখা দিচ্ছে। কারণ, সোডিয়াম প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এতে ব্যাটারির উৎপাদন ব্যয় কমার পাশাপাশি সরবরাহ-সংক্রান্ত ঝুঁকিও হ্রাস পেতে পারে।
গবেষণায় চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান হিনার তৈরি ১২০টি সোডিয়াম-আয়ন ব্যাটারি বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করা হয়। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাটারিগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়। পাশাপাশি এক্স-রে বিশ্লেষণ ও ব্যাটারি খুলে এর অভ্যন্তরীণ গঠনও পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ব্যাটারির নকশা বৈদ্যুতিক প্রতিরোধ কমিয়েছে এবং তাপমাত্রা সমানভাবে ছড়িয়ে দিতে সহায়তা করেছে। এই নকশা টেসলার লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহৃত স্থাপত্যের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। গবেষকেরা জানিয়েছেন, কর্মক্ষমতা ও উৎপাদনমানের দিক থেকে ব্যাটারিগুলো আধুনিক লিথিয়াম-আয়ন প্রযুক্তির কাছাকাছি পৌঁছেছে।
তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশেষ করে কম তাপমাত্রায় চার্জ দেওয়ার ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারির দুর্বলতা ধরা পড়েছে। এ ছাড়া এর শক্তি সঞ্চয়ের ঘনত্ব এখনো লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে কম।
তবে বিজ্ঞানীরা মনে করছেন, প্রযুক্তিটির আরও উন্নয়ন সম্ভব। বিশেষ করে, কম তাপমাত্রায় চার্জিং সক্ষমতা বাড়ানো গেলে সোডিয়াম-আয়ন ব্যাটারি ভবিষ্যতে স্বল্প দূরত্বের বৈদ্যুতিক যান এবং বৃহৎ জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
৭ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে