
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত দুই বছর নিজের সেরা ছন্দে নেই এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁকে নিয়ে আলোচনা চলছিল বেশ জোরেশোরেই। শেষ পর্যন্ত ১৫ সদস্যের দল থেকে বাদই পড়লেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর বাদ পড়ার ব্যাখ্যয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ম্যাচ জিতিয়েছে আমাদের। আমাদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট এসেছে, ওরা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। টিম ম্যানেজম্যান্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’
মাহমুদউল্লাহ সর্বশেষ এশিয়া কাপের দলে থাকলেও ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে বিকল্প ওপেনার হিসেবে শান্তকে দলে রেখেছেন নির্বাচকেরা। যদিও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে কিছুই করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।
শান্তকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যায় নান্নু বলেন, ‘তাকে আমরা বিকল্প ওপেনার হিসেবে বিবেচনা করেছি। আপনি যদি ওর ঘরোয়া রেকর্ড দেখেন, বিশেষ করে সর্বশেষ বিপিএল, খুব একটা খারাপ না ওর রেকর্ড।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
১০ ঘণ্টা আগে
মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
১২ ঘণ্টা আগে