অস্ট্রেলিয়ার-ভারতের মতো দলগুলো এর মধ্যে বিশ্বকাপ দল দিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা না দিলেও গত কদিনে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে বেশ রহস্যই হয়েছে; যেটার অবসান হতে যাচ্ছে। আজ বুধবার বিকেলে বিশ্বকাপ দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে দল ঘোষণার আগে ভালোই ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরে শ্রীধরন শ্রীরামের তিন দিনের বিশেষ ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের পরখ করে নিয়ে দল ঘোষণা করতে চেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি-বাধায় ক্যাম্প এক দিনেই পণ্ড হয়ে গেছে। আকাশের দস্যিপনায় তাই ক্রিকেটারদের সেভাবে দেখতে পারেননি টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম। প্রথম দিন তা-ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় অনুশীলন চালিয়ে নেওয়া গেছে। কাল সেটাও সম্ভব হয়নি। সকাল থেকেই টানা বৃষ্টিতে
ম্যাচ আবহে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা।
এই মুহূর্তে আমার জন্য বলা কঠিন (মাহমুদউল্লাহর থাকা না-থাকা)। দলের সমন্বয়ের ওপরও অনেক কিছু নির্ভর করে।
নাজমুল হাসান পাপন
সভাপতি, বিসিবি
তবে আর অপেক্ষা বাড়াচ্ছে না বিসিবি। দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা না-থাকা। জোর গুঞ্জন, মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা ক্ষীণ। গতকাল অনুশীলন দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত কিছু বলতে চাননি দলের সিনিয়র ক্রিকেটারের ভাগ্য নিয়ে। দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতি নিশ্চিত কিছু না বলায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। মাহমুদউল্লাহ ইস্যুতে অবশ্য বল টিম ম্যানেজমেন্টের কোর্টে ঠেলে দিয়েছেন পাপন, ‘এই মুহূর্তে আমার জন্য বলা কঠিন (মাহমুদউল্লাহর থাকা না-থাকা)। দলের সমন্বয়ের ওপরও অনেক কিছু নির্ভর করে। কম্বিনেশনে ওরা কী চিন্তা করছে, সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে, ততক্ষণ বুঝতে পারছি না।’
মাহমুদউল্লাহর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাঁকে মাঠ থেকে বিদায় দিতে চায় বিসিবি। এর বাইরে বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। গত কদিনে দল নির্বাচনে নীতিনির্ধারকদের কথাতেই সেটা পরিষ্কার। দু-একটি জায়গা নিয়ে দ্বিধায় তাঁরা। আরেকটা চিন্তার ব্যাপার ছিল, দলের নিয়মিত কয়েকজন ক্রিকেটারের চোট সমস্যা। সেটাও অনেকটাই কাটিয়ে উঠেছেন অনেকেই। চোট কাটিয়ে ওঠা লিটন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদদের দলে থাকা একরকম নিশ্চিত। লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রাব্বীর।
বোলিং বিভাগেও দু-একটা জায়গা নিয়ে আছে রহস্য। অস্ট্রেলিয়া কন্ডিশনে পাঁচ পেসার নিয়ে যেতে চায় বাংলাদেশ। এই মুহূর্তে বিবেচনায় আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। মোস্তাফিজ, তাসকিন, হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে সাইফউদ্দিনের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ইবাদত ও শরীফুলের যেকোনো একজন বাদ পড়তে পারেন। স্পিন বিভাগে নাসুম আহমেদ ও মেহেদী হাসানের সাকিব আল হাসানের সঙ্গী হওয়া একপ্রকার নিশ্চিত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫