রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছে ক্রেমলিন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার উজবেকিস্তানে এই দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সাইডলাইন বৈঠক করবেন পুতিন ও সি। দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
ইউরেশিয়াভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক জোট এসসিও। ২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে গড়ে ওঠে আঞ্চলিক জোটটি।
চীনা প্রেসিডেন্ট সি করোনা মহামারি শুরুর পর এই প্রথমবার আন্তর্জাতিক সফরে যাচ্ছেন। তিন দিনের সফরের প্রথম দিন বুধবার (১৪ সেপ্টেম্বর) কাজাখস্তান যাবেন তিনি। এরপর ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সি। আর এই বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন সি চিনপিং। এতে বিশ্বশক্তি হিসেবে মস্কোর সমর্থন যথেষ্ট গুরুত্ব বহন করে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু করায় রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বৈরী সম্পর্ক এখন প্রকট। উদ্ভূত পরিস্থিতিতে পুতিন ভারত, পাকিস্তান, তুরস্ক ও ইরানের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে চীনের নেতার সঙ্গে পুতিনের বৈঠক ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতির মুখপাত্র ইউরি উশাকভ।
ক্রেমলিনের দাবি, রাশিয়া কেন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে সে বিষয়টি ভালো করেই অনুধাবন করতে পারে চীন।

বাংলাদেশ ও নেপালের সঙ্গে ভারতীয় পণ্য ও মানুষ চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে নতুন করে ৭ থেকে ৮টি আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা এসব অবকাঠামো তৈরি করবে ভারতের ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই)।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারির শেষ দিনে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ যুদ্ধ শুরু করেন, তখন ইসরায়েলের লক্ষ্যগুলো বেশ স্পষ্ট বলেই মনে হয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেওয়া এবং শেষ পর্যন্ত ইরানের সরকারের পতন ঘটানো।
১ ঘণ্টা আগে
কাতারের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি কেন্দ্র রাস লাফান শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পরও আরও ১৮ জন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
১ ঘণ্টা আগে
কৌতুক এবং এক চরম হতাশা থেকে জন্ম নেওয়া জেন-জি প্রজন্মের এক অভিনব রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী।
২ ঘণ্টা আগে