
পদ্মা সেতুর ওপর একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে প্রাইভেটকারটির দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছেন কারের তিন আরোহী। আহতদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪১-৪২ নম্বর পিয়ারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে অন্তত ৩০ মিনিট সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, সেতুর কিছু অংশে শ্রমিকেরা বিভিন্ন সার্ভিসের কাজ করছেন। দুর্ঘটনা এড়াতে এবং কাজের সুবিধার্থে ৩৮ নম্বর পিয়ার থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত মাওয়া থেকে জাজিরামুখী লেনে প্লাস্টিকের ব্যারিয়ার দিয়ে অর্ধেক অংশ আটকে দেওয়া হয়। ব্যারিয়ারের পাশ দিয়ে ওই লেনে গাড়ি চলাচল করছে। সোমবার বিকেলের দিকে একটি প্রাইভেটকার মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে যাচ্ছিল। ৪২ নম্বর পিয়ারের কাছাকাছি পৌঁছালে শ্যামলী পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারে থাকা তিন যাত্রী আহত হয়েছেন।
সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট সেতুতে যান চলাচল ব্যাহত হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটি সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে রাখা হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে একই স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সেতুতে থাকা প্লাস্টিকের ব্যারিয়ার ওপর উঠে যায়। এতে অন্তত ৪০-৫০টি ব্যারিয়ার ভেঙে যায়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস বলেন, ‘সেতুতে বিভিন্ন সার্ভিসের কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেতুর লেনের অর্ধেক অংশ ব্যারিয়ার দিয়ে আটকে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক যানবাহন অতিরিক্ত গতিতে চলতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। দুপুরে একটি বাস ব্যারিয়ারের ওপর উঠিয়ে দিয়েছে। আবার বিকেলে একটি বাস অতিরিক্ত গতিতে চলার কারণে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেতু বিভাগের একজন প্রকৌশলীর মাধ্যমে সেতুতে দুর্ঘটনার খবর পেয়েছি। সেতু থেকে বাস ও প্রাইভেটকারটি পদ্মা সেতু দক্ষিণ থানায় আনা হয়েছে। যে তিনজন আহত হয়েছেন তাঁদের পরিচয় জানা যায়নি। বাসের চালকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
২ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৪ ঘণ্টা আগে