নাটোরের বাগাতিপাড়ায় খুন হওয়া সেই এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলামের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিকার ভাই রেজাউল করিমের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকার একটি ডোবা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে—নিহত জাহিদুলের প্রেমিকা, প্রেমিকার ভাই রেজাউল করিম (২০), তাদের বাবা মোবারক হোসেন (৪০) এবং খালা মাসুরা বেগমকে (৩০)।
নিহত স্কুলশিক্ষার্থী জাহিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। গত রোববার সকালে কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহিদুলের পরিবারের দাবি ছিল—প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয়েছে। পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনের (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। রিয়ার পরিবারের লোকজন মিলেই তাকে হত্যা করেছে।
বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ গতকাল সোমবার ওই কিশোরীকে থানায় নেয়। জিজ্ঞাসাবাদ পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বয়স বিবেচনায় রাজশাহীর সেফ কাস্টডিতে পাঠায়। তার দেওয়া তথ্যমতে কিশোরীর ভাই নাটোর সদরের মোহনপুর এলাকার রেজাউল করিম (২০) ও বাবা মোবারক হোসেন (মোফা) এবং খালা ওই একই এলাকার মাসুরা বেগমকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাই রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আসামি রেজাউল করিমের দেওয়া তথ্যমতে জাহিদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’
প্রসঙ্গত গত রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্কুলশিক্ষার্থী জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাহিদুল নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত শনিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জাহিদুল।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
২ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে