কিছুদিন আগেই বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা নিয়ে কথা বলেছিলেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। তিনি জানিয়েছিলেন, দুজনের মধ্যে তুলনা টানা এখনই ঠিক হচ্ছে না। এবার পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামও একই কথা বলেছেন। তিনি মনে করেন, দুজনের তুলনাটা একটু দ্রুতই হচ্ছে।
কোহলির সঙ্গে বাবরের এমন তুলনা যখন বারবার সামনে আসছে তখন আবার ভারতীয় ব্যাটারের সময়টা যাচ্ছে খারাপ। দীর্ঘদিন ধরেই ছন্দে নেই কোহলি। রানে ফিরতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কোনোভাবেই সাফল্য পাচ্ছেন না। এখন ফর্মের সঙ্গে লড়লেও শুরুর দিকের দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬৩ ম্যাচে করেছেন ২৩৭২৬ রান। ১২২ ফিফটির বিপরীতে করেছেন ৭০ সেঞ্চুরি।
অন্যদিকে শুরু থেকে ধারাবাহিকভাবে রান করছেন বাবর। শেষ ১০ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৯টি। যার মধ্যে ৪টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৫টি ফিফটি। আর এখন পর্যন্ত ২০৮ ম্যাচে রান করেছেন ১০৪৭২। পাকিস্তানি অধিনায়ক ২৫ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৭১টি ফিফটি। এই পর্যন্ত পরিসংখ্যানের বিচারে কোহলি অনেক এগিয়ে বাবরের থেকে।
ক্রিকেটারদের মধ্যে তুলনা টানা নতুন কিছু নয়। অতীতেও এমন তুলনা টানা হয়েছে একজনের সঙ্গে আরেকজনের। সবকিছু মিলিয়ে কোহলির সঙ্গে বাবরের তুলনাটা একটু দ্রুতই হচ্ছে মনে করছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের হয়ে বিশ্বকাপজয়ী পেসার বলেছেন, ‘তুলনার বিষয়টা হচ্ছে সহজাত। আমাদের খেলার সময় শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা হতো ইনজামাম উল হকের। তারও আগে সুনীল গাভাস্কার, জাভেদ মিঁয়াদাদ, গুন্ডাপ্পা বিশ্বনাথ ও জহির আব্বাসের তুলনা করা হতো। বাবর খুবই ধারাবাহিক। সে সঠিক কৌশলে রান করছে। রানের জন্য খুবই ক্ষুধার্ত ও সতেজ। সে সঠিক পথেই আছে, যেখানে বিরাট আগেই পৌঁছেছে। তাই এই মুহূর্তে কোহলির সঙ্গে বাবরের তুলনা দ্রুত হয়ে যাচ্ছে।’
কোহলির খারাপ ফর্ম নিয়েও কথা বলেছেন আকরাম। ভারত-পাকিস্তান ম্যাচে ছন্দে না এসে এশিয়া কাপেই সে ফর্ম ফিরে পাক, এমনই আশা তাঁর। পাকিস্তানি কিংবদন্তি বলেন, ‘বিরাট শুধু এ যুগের নয়, সর্বকালের কিংবদন্তিদের একজন। তার ক্লাস চিরদিনের। আশা করি সে দ্রুত ছন্দ ফিরে পাবে। তবে এশিয়া কাপে যেন পাকিস্তানের বিপক্ষে তার আসল রূপ ফিরে না আসে।’

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
৩০ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে এরই মধ্যে আর্জেন্টিনাকে নকআউটে তুলেছেন। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন পালন করলেন এই তারকা ফুটবলার। মাঠের পারফরম্যান্সের মতো জন্মদিন পালনেও ব্যতিক্রম তিনি। খুশির মুহূর্তে পাশে রাখলেন দলের সঙ্গে
৩৭ মিনিট আগে
নেইমারের প্রত্যাবর্তনের রাতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়েও। নেইমারের মতো তারকা ফুটবলারের ফেরাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গ
১ ঘণ্টা আগে
নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
৩ ঘণ্টা আগে