লাউ চিংড়ি
উপকরণ
টুকরো করে কাটা ১ কেজি কচি লাউ, খোসা ছাড়ানো ছোট চিংড়ি ২০০ গ্রাম, হলুদ, মরিচ ও ধনে গুঁড়ো ১ চা-চামচ করে, পেঁয়াজ বাটা ২ চা-চামচ, রসুন ও আদা বাটা ১ চামচ করে, লবণ স্বাদমতো, তেল ২ চামচ, টমেটো কুচি আধা কাপ, ধনেপাতা কুচি সামান্য, ফালি করা কাঁচামরিচ তিন চারটি।
প্রণালি
প্রথমে কড়াইতে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। এবার পেঁয়াজ, রসুন, আদা বাটা ও গুঁড়ো মসলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষিয়ে নেওয়ার পর চিংড়ি আর টমেটো কুচি দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। মসলা ঘন হয়ে এলে এতে লাউ দিয়ে ২ কাপ গরম পানি দিন। স্বাদ মতো লবণ ছড়িয়ে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। কাঁচামরিচ লম্বা ফালি করে কেটে, ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আরও ৮ থেকে ১০ মিনিট রান্না করুন লাউ সেদ্ধ না হওয়া পর্যন্ত। হয়ে এলে নামিয়ে নিন।
রেসিপি: রাবেয়া মাসুদ
পুঁই ডাল
উপকরণ
মসুর ডাল ১ কাপ, পুঁই শাক কুচি ২ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা, জিরা ও হলুদ-মরিচ গুঁড়ো ১ চা-চামচ করে, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আস্ত ভাজা শুকনা মরিচ কয়েকটি, তেল ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যান বা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এতে ডাল দিয়ে নেড়েচেড়ে স্বাদমতো লবণ দিয়ে পানি দিন। ডাল ফুটে উঠলে তাতে কুচি করা শাক দিয়ে দিন। তারপর নেড়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। নামানোর আগে ঘি অল্প অল্প করে ডালের ওপর দিয়ে ছড়িয়ে দিন। এবার ভাজা শুকনা মরিচগুলো দিয়ে দিন।
রেসিপি: শিরীন মনি
কুমড়োর ছক্কা
উপকরণ
মাঝারি আকারের মিষ্টিকুমড়ো অর্ধেকটা, শুকনো মরিচ ২টি, কালিজিরা ১ চিমটি, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, কাঁচামরিচ ৩ থেকে ৪টি, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, ধনেপাতা পছন্দমতো।
প্রণালি
মিষ্টিকুমড়ো খোসা ফেলে চারকোনা করে কেটে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো মরিচ আর কালোজিরা ফোড়ন দিন। মসলা একটু ভাজা হয়ে গেলে তাতে চারকোনা বা ছক্কা আকারে কাটা কুমড়ো দিয়ে লবণ, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ আর সামান্য চিনি দিয়ে দিন। এরপর নেড়েচেড়ে ঢেকে দিন। কুমড়ো সেদ্ধ হয়ে গেলে একটু নেড়ে দিন। কুমড়ো ভাজা ভাজা হয়ে গেলে কুচানো ধনে পাতা দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপি: তৃণা শর্মা

আপনি কি দিনের শেষে তুচ্ছ কোনো কারণে মেজাজ হারান? ধরুন, ট্রাফিক জ্যামে বসে আছেন। হঠাৎ পাশের জনের কোনো একটা কথায় কি রেগে যান? অথবা কারও ছোট একটা কথায় কি একদম ভেঙে পড়েন? আপনার অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা আসল আবেগটি চিনুন। জানুন এটা কেন হচ্ছে।
৪৩ মিনিট আগে
হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
৮ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৯ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
৯ ঘণ্টা আগে